দেশের সেরা আইটি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। শুধু প্রশিক্ষণ দিয়েই শেষ নয় ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট সব সময় চেষ্টা করে শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে সঠিক কর্মসংস্থান সৃষ্টি করতে। ১২ বছরে প্রায় ১৫ হাজারেরও বেশি শিক্ষার্থীকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে।
দেশীয় প্রতিষ্ঠানগুলো এখন আন্তর্জাতিক মানের কাজ করছে এবং স্যালারিও আকর্ষনীয়। শুধু প্রয়োজন সঠিক মানুষটিকে সঠিক জায়গায় প্লেস করা। যেমন ধরুন আপনি একজন দক্ষ 3D Animator কিন্তু আপনি জানেন না কোন কোম্পানি 3D Animator খুঁজছে আবার যে কোম্পানির 3D Animator প্রয়োজন সেও যোগ্য মানুষ পাচ্ছে না। ক্রিয়েটিভ আইটি এই ক্ষেত্রে সেতুর মত কাজ করছে।
আমাদের যোগ্য প্রশিক্ষণার্থীরা যেন যোগ্যতা অনুসারে সঠিক জায়গায় পৌছাতে পারে সেই লক্ষ্যেই কাজ করে আমাদের জবপ্লেসমেন্ট ডিপার্টমেন্ট।

0 Comments